আন্তর্জাতিক

লকডাউনের মধ্যেই ফ্রান্সে ছুরি হামলা, নিহত ২

লকডাউনের মধ্যেই ফ্রান্সে ছুরি হামলা, নিহত ২
লকডাউনের মধ্যেই ফ্রান্সে ছুরি হামলা, নিহত ২

পৃথিবীর বহু দেশের মতো করোনার বিস্তার ঠেকাতে লকডাউন হয়ে পড়েছে ফ্রান্স। এমন পরিস্থিতিতে শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর রোমানস-সুর-ইসেরেতে ছুরি হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। .হামলাকারীকে ইতিমধ্যে আটক করেছে ফ্রান্স পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী শহরের একটি তামাকজাত পণ্যের দোকানে প্রবেশ করে দুজনকে ছুরিকাঘাত করে। পরে আরেকটি কসাইয়ের দোকানে হামলা চালায় ওই হামলাকারী।

ফ্রান্সের গণমাধ্যমগুলো দাবি করছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ৩৩ বছর এবং তিনি সুদানের নাগরিক। এদিকে ফ্রান্সের প্রসিকিউটরদের পক্ষ থেকে বলা হয়েছে, আটকের সময় হামলাকারী বসে আরবিতে প্রার্থনা করছিলেন।

সংবাদমাধ্যম ফ্রান্স ব্লিউ জানায়, হামলাকারীর পরিচয় কোন গোয়েন্দা অথবা পুলিশের কাছে ছিল না। এদিকে হামলার কারণ এখনো জানা যায়নি বলে দাবি করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফে ক্যাসটেনার। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একটি টুইট পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, রোমানস-সুর-ইসেরে হামলা ভুক্তভোগী, আহত এবং তাদের পরিবারের সঙ্গে আছি।

২০১৫ সাল থেকেই জঙ্গি হামলার ঝুঁকিতে রয়েছে ফ্রান্স। ওই বছর জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট বা আইএস ফ্রান্সে বেশ কয়েকটি হামলা চালায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ