করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার হাইতিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। ৫৫ বছর বয়সী ওই পুরুষ ডায়াবেটিস ও হাইপারটেনশনের মতো শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ক্যারিবিয়ান সাগরের দেশটিতে করোনায় আক্রান্ত ২১ জনের মধ্যে একমাত্র মৃত্যু এটাই। আক্রান্তের অর্ধেকের বেশি ৪৫ বছরের নিচে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ প্রথম দুজন আক্রান্তের পর কেবল ২১৮ জনের করোনা টেস্ট করা হয়েছে। এই মহামারি ঠেকাতে সরকারের চিকিৎসা ব্যবস্থা বারবার সমালোচিত হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: