আন্তর্জাতিক

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু সাড়ে ৭৪ হাজার

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু সাড়ে ৭৪ হাজার
করোনায় বিশ্বব্যাপী মৃত্যু সাড়ে ৭৪ হাজার

গত বছরের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস ছড়াতে শুরু করে। এরপর একে একে তা বিশ্বের প্রায় সবদেশে ছড়িয়ে পড়ে। এ মহামারীতে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের ৭৪ হাজার ৬৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে কভিড-১৯। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৬ হাজার ২৯৯ জন।

এর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৬ হাজার ৫২৩ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে ইতালির প্রতিবেশি স্পেনে। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৮৭১ জন। এরপর ফ্রান্সে ৮ হাজার ৯১১ জন, ইংল্যান্ড ৫ হাজার ৩৭৩ জন এবং ইরানে ৩ হাজার ৭৩৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যায় সবার শীর্ষে আছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫০৭ জন।

সোমবার পর্যন্ত সরকারি হিসাবে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৩ এবং মারা গেছেন ১২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ