আন্তর্জাতিক

জীবাণু অস্ত্র নিয়ে কাজ করা বিজ্ঞানী যুক্তরাষ্ট্রে গ্রেফতার

জীবাণু অস্ত্র নিয়ে কাজ করা বিজ্ঞানী যুক্তরাষ্ট্রে গ্রেফতার
জীবাণু অস্ত্র নিয়ে কাজ করা বিজ্ঞানী যুক্তরাষ্ট্রে গ্রেফতার

চীনে জীবাণু অস্ত্র নিয়ে কাজ করা এক বিজ্ঞানী (অধ্যাপক) যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন।

চীনের বিশ্ববিদ্যালয় ও উহানের রিসার্চ ল্যাবে কাজ করা ওই বিজ্ঞানীকে (অধ্যাপক) যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেফতার করেছে।

বিজ্ঞানীর গ্রেফতার সম্পর্কিত একটি ভিডিও কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে। ভিডিও’র ক্যাপশনে বলা হয়েছে, তাকে গ্রেফতারের ব্যাপারে মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের অবহিত করছেন। ভিডিওটিকে আবার ভুয়া বলেও আখ্যায়িত করা হয়েছে। সূত্র : ইন্টারনেট।

ওই বিজ্ঞানীকে গ্রেফতারের পর কেউ কেউ বলছেন, করোনাভাইরাস যে চীনের পরিকল্পিত ‘জীবাণু হামলা’ এ গ্রেফতারের মাধ্যমে তা পরিষ্কার হচ্ছে। জানা গেছে, চীনে ওই বিজ্ঞানী অনেক বেতনে চাকরি করতেন।

এদিকে প্রত্যেককে আশ্বস্ত করে এক চীনা বিশেষজ্ঞ বলেছেন- নাক, মুখের মাধ্যমে করোনাভাইরাস কারও ফুসফুসে ঢুকে পড়লে গরম পানির ভাপ (স্টিম) নিতে হবে। কারণ স্টিম শতভাগ করোনোভাইরাস নির্মূল করতে সক্ষম। প্রাণঘাতী করোনাভাইরাস গরম পানিতে টিকে থাকতে পারে না। ওই বিশেষজ্ঞ বার্তাটি সবার কাছে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

ভিডিওতে মার্কিন কর্মকর্তা জানান, তারা এক বিজ্ঞানীকে আটক করেছেন। যিনি করোনাভাইরাস তৈরি করেছেন। এমন চমকপ্রদ ক্যাপশন দিয়ে ভিডিওটি পোস্ট করা হলেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এটি আসলে একটি ভুয়া ভিডিও। ভিডিও ফুটেজে কোভিড-১৯ বা চীনা বিজ্ঞানীই যে ইচ্ছাকৃতভাবে এই প্রাণঘাতী ভাইরাস তৈরি করেছেন সে বিষয়ে কোনো তথ্যই নেই।

নাইজেরিয়ান নিউজের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ইতোমধ্যে ভিডিওটি তিন হাজার ৫০০ বারের বেশি শেয়ার হয়েছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

বিশ্বব্যাপী এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। চীনে এ ভাইরাসের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম থেকে এ ভাইরাসকে চীনাভাইরাস বলে মজা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ নিয়ে তাকে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে শুধু ট্রাম্প নন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পেছনে অনেক দেশই মনে করে চীনের হাত রয়েছে। দেশটির জীবাণু গবেষণাগার থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে। অনেকের মতে, চীন ইচ্ছাকৃতভাবেই এ জীবাণু অস্ত্র ছড়িয়েছে। এতসব অভিযোগ আর সমালোচনার মধ্যেই ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ