আন্তর্জাতিক

তাবলিগ জামাত নিয়ে গুজব ও ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে: মমতা

তাবলিগ জামাত নিয়ে গুজব ও ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে: মমতা
তাবলিগ জামাত নিয়ে গুজব ও ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে: মমতা

দিল্লিতে তাবলিগ জামাতে যোগ দেয়া মুসল্লিদের নিয়ে অনেকে গুজব ও ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নিজ কার্যালয়ে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। খবর আনন্দবাজার পত্রিকার।

মমতা বলেন, দেশে লকডাউন ঘোষণা হয়েছে ২৪ মার্চ। তার আগেই তাবলিগের ওই অনুষ্ঠান হয়েছে। আমরা খবর পাওয়ার পরই ব্যবস্থা নিয়েছি। যারা যারা যোগ দিয়েছিলেন, তাদের সবাইকে চিহ্নিত করে কোয়রান্টিনের ব্যবস্থা করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে তাবলিগি জামাতের সমাবেশে পশ্চিমবঙ্গের কতজন উপস্থিত ছিল তা জানতে চাওয়া হলে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরক্তি প্রকাশ করে মমতা বলেন, ‘এ জাতীয় সাম্প্রদায়িক প্রশ্ন জিজ্ঞাসা করবেন না।

সংবাদ সম্মেলনের একটি ভিডিও লিঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল তবে দিল্লির মসজিদ অনুষ্ঠানে উপস্থিতদের বিষয়ে প্রশ্নোত্তরের মুহূর্তটি সেখানে বাদ দেয়া হয়।

প্রসঙ্গত, মার্চের শুরুর দিকে দিল্লির তাবলিগ জামাতের একটি অনুষ্ঠানে যোগ দেয়া ৯৬০ জন বিদেশি মুসল্লিকে কালো তালিকাভুক্ত করেছে ভারত।

এ তালিকার অর্ধেকই বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান। সব চেয়ে বেশি এক -তৃতীয়াংশ কালো তালিকাভুক্তই ইন্দোনেশিয়ার। এরপরই যথাক্রমে বাংলাদেশ, মালয়েশিয়া ও কিরগিস্তানের তাবলিগে যোগ দেয়া মুসল্লিরা আছেন ওই তালিকায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ