আন্তর্জাতিক

করোনার জেরে পিছিয়ে গেল পুলিৎজার পুরস্কারের ঘোষণা

করোনার জেরে পিছিয়ে গেল পুলিৎজার পুরস্কারের ঘোষণা
করোনার জেরে পিছিয়ে গেল পুলিৎজার পুরস্কারের ঘোষণা

পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বহুল সমাদৃত। নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া ইউনিভার্সিটি এর প্রশাসকের ভূমিকা পালন করে। করোনাভাইরাসের প্রভাবে চলতি বছর সেই পুলিৎজার পুরষ্কার পিছিয়ে যাচ্ছে।

পুলিৎজার পুরস্কার প্রদান সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছরের বিজয়ীদের নাম ঘোষণা পিছিয়ে দেওয়া হচ্ছে। কারণ বোর্ডের কয়েকজন সদস্য এই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রান্ত খবর নিয়ে প্রতিবেদন করতে ব্যস্ত। সাংবাদিকতা এবং আর্টসে পুলিৎজার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা ২০ এপ্রিল থেকে পিছিয়ে ৪ মে করা হচ্ছে। ফলে সবমিলিয়ে ১৩ দিন পিছিয়ে গেল পুরস্কারের ঘোষণা।

পুলিৎজার পুরষ্কার অ্যাডমিনিস্ট্রেটর ডানা কানেডি জানান, বোর্ডের বহু সদস্য সাংবাদিক, যারা এই মুহূর্তে কর্মব্যস্ত রয়েছে করোনা প্যানডেমিক প্রতিবেদন নিয়ে। তাছাড়া যেহেতু তারা এক খুবই সংকটপূর্ণ মুহূর্তের কভারেজে ব্যস্ত, তাই এই বাড়তি সময় পেলে সুবিধা হবে ২০২০ সালের চূড়ান্ত তালিকা ফের একবার ভালো করে মূল্যায়ন করার। তবে ৪ মে পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করা যায়।

শুধু তাই নয়, বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গে পিছিয়ে দেওয়া হল বার্ষিক পুরস্কার মধ্যাহ্নভোজও। সাধারণত মে মাসে কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় এই মধ্যাহ্নভোজের আসর। সাংবাদিকতায় প্রথম পুলিত্‍জার পুরস্কার দেওয়া হয় ১৯১৭ সালে। যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার পেশায় এই পুরস্কার সবচেয়ে বেশি সম্মানের।/বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ