আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স
যুক্তরাষ্ট্রের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ের লড়াই থেকে সরে দাঁড়ালেন সিনেটর বার্নি স্যান্ডার্স। স্থানীয় সময় বুধবার প্রচার দলের দায়িত্বপ্রাপ্তদের নির্বাচনী প্রচার বন্ধের সিদ্ধান্ত জানান। এরপর অনলাইনের মাধ্যমে লাইভে এসে তিনি সমর্থকদের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বামপন্থি স্যান্ডার্স সরে দাঁড়ানোয় ডেমোক্রেটিক পার্টি থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে আর কোনো বাধা থাকল না।

অর্থাৎ ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেটিক পার্টি থেকে জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গেল।

অনলাইন লাইভে এসে সমর্থকদের উদ্দেশে ৭৮ বছর বয়সী স্যান্ডার্স বলেন, এই লড়াইয়ে সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ফলে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াচ্ছি। ডেমোক্রেটিক পার্টি থেকে বাইডেন মনোনয়ন পাচ্ছেন, তাকে অভিনন্দন। আশা করি, বাইডেন আমাদের প্রগতিশীল ধারণাগুলো এগিয়ে নিতে সহায়তা করবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ের লড়ায়ে ছিলেন স্যান্ডার্স। সে সময় হিলারি ক্লিনটনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাকে।

এবারের মনোনয়ন লড়াইয়েও বেশ শক্তিশালী অবস্থানে ছিলেন স্যান্ডার্স। আইওয়া ককাস ও নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি নির্বাচনে জিতেছিলেন তিনি। আরও কয়েকটি রাজ্যেও প্রাইমারি ও ককাসে ভালো ফল করে একেবারে শীর্ষে উঠে আসেন স্যান্ডার্স।

তবে গত কয়েক সপ্তাহের প্রাইমারি নির্বাচনী লড়াইয়ে বাইডেনের পেছনে পড়ে যান স্যান্ডার্স। সেই পরিপ্রেক্ষিতেই তরুণ ভোটারদের মধ্যে ভীষণ জনপ্রিয়তা থাকা সত্বেও নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্যান্ডার্স।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংকটের কারণে ডেমোক্র্যাটদের বাকি প্রাইমারি নির্বাচনগুলো স্থগিত করা হয় সম্প্রতি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ