আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন বিমান ঘাঁটিতে ৫ দফা রকেট হামলা

আফগানিস্তানে মার্কিন বিমান ঘাঁটিতে ৫ দফা রকেট হামলা
আফগানিস্তানে মার্কিন বিমান ঘাঁটিতে ৫ দফা রকেট হামলা

করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। এরই মধ্যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটিতে পাঁচ দফা রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব হামলা চালানো হয়েছে বলে ন্যাটো ফোর্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আফগানিস্তানে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবানের মধ্যে চুক্তি হয়েছে। এর মধ্যেই মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটল। তবে ওই চুক্তির আওতায় নেই আইএস।

ন্যাটো নেতৃত্ত্বাধীন মিশন এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাগরাম বিমান ঘাঁটিতে পাঁচ দফা রকেট হামলা চালানো হয়েছে। কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত এটি যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটি। এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে দাবি করেছে যে, তাদের সদস্যরা বাগরামের একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাডে হামলা চালিয়েছে। অপরদিকে, তালেবানের এক মুখপাত্র এক টুইট বার্তায় দাবি করেছেন যে, তাদের সংগঠনের কেউ এই হামলার সঙ্গে জড়িত নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ