আন্তর্জাতিক

অনির্দিষ্টকালের জন্য কারফিউ সৌদি আরবে

অনির্দিষ্টকালের জন্য কারফিউ সৌদি আরবে
অনির্দিষ্টকালের জন্য কারফিউ সৌদি আরবে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সৌদি আরবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৌদি আরবে কারফিউ চলবে বলে ঘোষণা দিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, রাজ্যের সব শহর, গভর্নরেট ও আবাসিক এলাকায় পূর্বঘোষিত সতর্কতামূলক নিষেধাজ্ঞাগুলোর সময় বাড়ানো হয়েছে।

এর আগে, গত ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল সৌদি প্রশাসন। গত সপ্তাহে রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্যান্য বড় শহরগুলোতে দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এবার সেইসব নির্দেশনা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত জারি থাকবে বলে জানালেন সৌদি বাদশা।

সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩ জনের শরীরে, মারা গেছেন ৫২ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ