আন্তর্জাতিক

করোনায় মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, প্রাণ গেল ২০৫৭৭ জনের

করোনায় মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, প্রাণ গেল ২০৫৭৭ জনের
করোনায় মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, প্রাণ গেল ২০৫৭৭ জনের

করোনাভাইরাস চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র আগেই ছাড়িয়ে গেছে সবাইকে।

এখন মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ মারা যাওয়া ইতালিকেও ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২০ হাজার ৫৭৭ জন। আর ইতালিতে মারা গেছে ১৯ হাজার ৪৬৮ জন।

চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়। এর পর তিন মাস পার হয়েছে। কিন্তু এখনও নিয়ন্ত্রণের লক্ষণ দৃশ্যমান নয়।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩০ হাজার ৪৫৩ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪ লাখ ৮১ হাজার ৮৪৯ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৪ লাখ ৭০ হাজার ৩৭৮ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ১১ হাজার ৪৭১ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জনসহ এ পর্যন্ত মারা গেছে ৮ হাজার ৬২৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৮৬ জনসহ আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ১৪৪ জন।

প্রেসিডেন্ট ট্রাম্পের করোনাভাইরাস টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য ও আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে। গত মার্চে অবশ্য এক থেকে দুই লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কার কথা জানায় হোয়াইট হাউস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ