আন্তর্জাতিক

স্বস্তি মেলেনি, ফ্রান্সে আরও ৫৭৪ জনের প্রাণহানি

স্বস্তি মেলেনি, ফ্রান্সে আরও ৫৭৪ জনের প্রাণহানি
স্বস্তি মেলেনি, ফ্রান্সে আরও ৫৭৪ জনের প্রাণহানি

ফ্রান্সে নতুন করে আরও ৫৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। ফলে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৩৯৩ থেকে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬৭ জনে। দেশটির গণস্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটিতে এখনও ইন্টেন্সিভ কেয়ারে আছে ৬ হাজার ৮২১ জন। ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৭৭৯।

অপরদিকে, প্রাণঘাতী করোনা থেকে সেখানে সুস্থ হয়ে উঠেছে ২৭ হাজার ৭১৮ জন। তবে ৬ হাজার ৮২১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এদিকে, সোমবারের হিসাব অনুযায়ী রোববার পর্যন্ত ফ্রান্সে মৃত্যুর সংখ্যা কমতে থাকায় কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। একদিনের ব্যবধানে দেশটিতে আবারও নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

রোববারের হিসাব অনুযায়ী, ফ্রান্সে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫। একদিন আগেও সেখানে প্রাণহানি হয়েছিল ৩৪৫ জনের। অর্থাৎ আগের দু'দিনের হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা অনেক কমে গেলেও সোমবার মৃত্যু বেড়েছে। ফলে দেশটিতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত বিশ্বে ১ লাখ ১৯ হাজার ৬৯২ জনের প্রাণ কেড়েছে করোনা। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৪৫ হাজার পাঁচজন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ