আন্তর্জাতিক

সৌদিতে চুরির অভিযোগে গ্রেফতার ৮ ভারতীয়

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগে ৮ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

চুরির শাস্তি হিসেবে সৌদি আইন অনুযায়ী এসব ভারতীয়দের হাত কেটে নেয়া হতে পারে।

রিয়াদ পুলিশের বরাত দিয়ে সৌদি পাবলিক সিকিউরিটি অধিদফতর ১১ এপ্রিল শনিবার এই তথ্য প্রকাশ করে।

রিয়াদ পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল সাকের আল তুয়াইজরি সৌদি গণমাধ্যমকে বলেছেন, সংঘবদ্ধ এই চোরের দলের সদস্যদের সবাই ভারতীয়। তাদের বয়স ৩০-৫০ বছরের মধ্যে। তারা দীর্ঘদিন ধরে রিয়াদে বৈদ্যুতিক তার চুরি করে আসছিলেন।

আল তুয়াইজরি আরও বলেছেন, রিয়াদ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এই চোরের দল প্রায় তিন কোটি ৭০ লাখ রুপির বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে।

এদিকে সৌদি আরবের ইসলামী আইনে চুরির অপরাধে ওই ৮ ভারতীয়র কী শাস্তি হতে পারে জানতে চাইলে প্রায় দুই দশক ধরে রিয়াদে থাকেন এরকম একজন ব্যবসায়ী বলেন, চুরির অভিযোগ প্রমাণিত হলে সাধারণত চোরের হাত কেটে দেয়া হয়। এখানে যেহেতু সংঘবদ্ধভাবে কোটি টাকা মূল্যের চুরি সংঘটিত হয়েছে, এজন্য হাত কেটে নেয়ার পর মেয়াদে কারাদণ্ড ও জরিমানা হতে পারে।/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ