ওয়াশিংটন, ১৫ এপ্রিল – যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে
দেশটিতে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৮ হাজার ৮২০ জন। তবে ১৩ হাজার ৪৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৪। গত ১০ এপ্রিল একদিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। কিন্তু স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃত্যুর রেকর্ড আগের সব রেকর্ডকে অতিক্রম করেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: