আন্তর্জাতিক

ইরানী যন্ত্রে করোনা রোগী সনাক্ত হবে ১০০ মিটার দূর থেকে

ইরানী যন্ত্রে করোনা রোগী সনাক্ত হবে ১০০ মিটার দূর থেকে
ইরানী যন্ত্রে করোনা রোগী সনাক্ত হবে ১০০ মিটার দূর থেকে

১০০ মিটার দূর থেকেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার নতুন যন্ত্র আবিষ্কারের দাবি করেছে ইরান। পাশাপাশি চুম্বক শক্তি চালিত এ যন্ত্রটি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আক্রান্ত এলাকা শনাক্ত করা যাবে বলেও জানানো হয়।

বুধবার ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এ দাবি করেন। এ খবর জানিয়েছে দেশটির আধাসরকারি তাসনিম সংবাদ সংস্থা।

ইরানের মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, এই যন্ত্রে ভাইরাসের উপস্থিতি ধরতে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছে। যন্ত্রের অ্যানটেনা ১০০ মিটার ব্যাসার্দ্ধ এলাকার যে কোনো স্থান থেকে এই ভাইরাসের উপস্থিতি ধরতে পারবে। এছাড়া পাঁচ সেকেন্ডের মধ্যে সংক্রমিত এলাকা চিহ্ণিত করতে পারবে।

খবরে বলা হয়েছে, মেজর জেনারেল সালামি বলেছেন এই যন্ত্র শতকরা ৮০ ভাগ সঠিক। তবে এর পক্ষে তিনি কোনো তথ্যপ্রমাণ দেননি।

করোনা বিশেষজ্ঞদের মতে কোভিড ১৯ শনাক্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হল নাক বা গলার ভেতর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে তা পরীক্ষা করে দেখা।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ইরানে চার হাজার ৭৭৭ জন মারা গেছেন। আর এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৮৯ জন। এ ছাড়া সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ