আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে রেকর্ড ২৪৮২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে রেকর্ড ২৪৮২ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে রেকর্ড ২৪৮২ জনের মৃত্যু

করোনাভাইরাসের তাণ্ডবে বর্তমানে সবচেয়ে বিধ্বস্ত অবস্থা যুক্তরাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২ হাজার ৪৮২ জন মারা যায় এ মহামারীতে।

একদিন আগের ২ হাজার ৪০৭ জনের মৃত্যুর রেকর্ড ভঙ্গ হয় দেশটিতে। প্রতিদিনই রেকর্ড পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে।

ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৯ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ১১ হাজার ৫৮৬ জন।

এদিকে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেছে সবাইকে। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২০৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৮ হাজার ৭০১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। তাদের মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৩৭২ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ১৩ হাজার ৪৮৭ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৭৫২ জনসহ এ পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৫৮৬ জন। এবং গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৫ জনসহ আক্রান্ত হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৪৮ জন।

প্রেসিডেন্ট ট্রাম্পের করোনাভাইরাস টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য ও আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়াবে। গত মার্চে অবশ্য এক থেকে দুই লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কার কথা জানাছিল হোয়াইট হাউস।

উল্লেখ্য, চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে এ প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব হয়। তার পর সাড়ে তিন মাস পার হয়েছে। কিন্তু এখনও নিয়ন্ত্রণের লক্ষণ দেখা যাচ্ছে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ