কানাডায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১০১০ জন। প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায় ভ্যাংকুভারে।
এখন ভ্যাংকুভারের অবস্থা উন্নতি হলেও কুইব্যেক সিটি আর অন্টারিতে ভয়াবহ ধারণ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সব চেয়ে বেশি মারা গেছে কুইব্যেক সিটিতে ৪৮৭ জন ও অন্টারিওতে ৩৮৪ জন।
অন্টারিও সরকার আশংকা করছে, এখনই সচেতন না হলে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে।
আরো পড়ুন : করোনা আতঙ্কের মধ্যেই ফের ইরান-যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা
সর্বশেষ হিসেব মোতাবেক, দেশটিতে সুস্থ হয়েছেন জন ৮,৯৭৯ জন। আর আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৭৯ জন। এই আক্রান্তের মধ্যে রয়েছেন কানাডার কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মারটা মর্গান। গ্লোবাল নিউজ থেকে জানা যায়, গত সপ্তাহ থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
আর এ পর্যন্ত অটোয়ায় একজন এবং টরন্টোতে তিনজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।