আন্তর্জাতিক

করোনায় ইতালিতে ২৪ ঘণ্টায় ৫৭৫ জনের মৃত্যু

করোনায় ইতালিতে ২৪ ঘণ্টায় ৫৭৫ জনের মৃত্যু
করোনায় ইতালিতে ২৪ ঘণ্টায় ৫৭৫ জনের মৃত্যু

প্রাণঘাতি করোনায় ইতালিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুতেই কমছে না। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন।

আর এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৭২৭ জন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন ও নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৩ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২২ হাজার ৫২৩ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৭২৭ জন করোনা রোগী।

বোরেল্লি জানান, করোনার বিস্তার ঠেকাতে মরিয়া ইতালি সরকার। দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে ৮ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত কতজন বাংলাদেশি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি।

ইতালির বিভিন্ন শহরে প্রায় ৩ লাখেরও বেশি বাংলাদেশি বাস করেন। দেশটিতে বাংলা কমিউনিটির নেতারা প্রবাসী বাংলাদেশিদের খবর রাখছেন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে সবাইকে বাসায় অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছেন তারা।/কালেরক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ