আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত বেড়ে ৪৮০, আক্রান্ত ১৪৩৭৮

ভারতে করোনায় মৃত বেড়ে ৪৮০, আক্রান্ত ১৪৩৭৮
ভারতে করোনায় মৃত বেড়ে ৪৮০, আক্রান্ত ১৪৩৭৮

ভারতীয় বিজ্ঞানীগণ করোনাকে মোকাবেলায় মানুষের ইমিউনিটি (রোগ প্রতিরোধ ক্ষমতা) বাড়ানোর প্রতিষেধক বানাতে গবেষণা করছেন। ভারতে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৩৭৮, যেখানে মৃত্যুর সংখ্যা ৪৮০ জন। ভারতের স্বাস্হ্য মন্ত্রণালয় গত ২৪ ঘন্টার প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে দেখা যায় নতুন আক্রান্তের সংখ্যা ৯৯১ জন এবং মৃত্যুর সংখ্যা ৪৩ জন।

ভারতীয় নৌবাহিনী তাদের প্রথম প্রতিবেদন পেশ করেছেন যেখানে ২১ জন নাবিক করোনা আক্রান্ত পাওয়া গেছে। আক্রান্ত নাবিকগণ যাদের সংস্পর্শে ছিলেন তাদেরও পরীক্ষা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মুম্বাইয়ে এশিয়ার বৃহৎ বস্তি ‘ধারাভাই’ তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গতকাল নতুন ১৫ জন সনাক্ত হবার পর মোট সংখ্যা দাড়িয়েছে ১০১ জন। মুম্বাইয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২০৭৩ জন। এর পরের অবস্হানই মহারাষ্ট্রের। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২০০+

করোনা আক্রান্ত রোগীদের সুস্হ হবার সংখ্যাটাও অনেকটা স্বস্তির। আজ সকালে যা শতকরা ১৩.৮৫ এ দাড়িয়েছে, গত শুক্রবার ছিল শতকরা ১৩.০৬, বৃহস্পতিবার ছিল শতকরা ১২.০২, বুধবার ছিলো শতকরা ১১.৪১ এবং মঙ্গলবার ছিল শতকরা ৯.০৯ ভাগ। গতকাল হাসপাতাল থেকে ২৬০ জনকে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়,গত বৃহস্পতিবার ১৮৩ জনকে সুস্থ হওয়ার পর বাড়িতে পাঠানো হয়।

ভারতীয় বিজ্ঞানীগণ এখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ভ্যাকসিন আবিষ্কার করতে গবেষণা করছেন। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এর পরিচালক ড. শিখর মান্দী বলেন, আমরা ভ্যাকসিন আবিষ্কারের জন্য অনুমতি পত্র দিয়েছি, যেখানে একদল গবেষক কাজ করছেন। আমরা আশাবাদী ভ্যাকসিনটি শরীরে প্রবেশ করা মাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যা করোনাভাইরাসকে মোকাবেলা করতে পারবে।

মে মাসের প্রথম সপ্তাহেই দেশটিতে করোনা সংক্রমিতের সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হবে। তবে তারপরেই ধীরে ধীরে সেই সংক্রমণ কমবে বলেও আশা রাখছেন বিশেষজ্ঞরা। তবে এটাও ঠিক যে, যত বেশি করে দেশে করোনা সংক্রমিতের সন্ধান মিলছে, ঠিক ততটাই দ্রুতহারে অনেকেই এই রোগের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে জিতছেন।

দেশটিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩ মে পর্ন্ত। অনেকেই বলছেন, টানা লকডাউন চলার ফলে ধীরে ধীরে এই মারণ রোগের প্রকোপ কমে আসবে ভারতে। কেননা দেখা যাচ্ছে যেসব দেশগুলোই করোনা ভাইরাসকে রুখতে প্রথম থেকেই পুরোপুরি লকডাউনের রাস্তায় হেঁটেছে তারাই ভালো ফল পেয়েছে। ভারতও ২৫ মার্চ থেকে টানা লকডাউনের মধ্যে দিয়েই যাচ্ছে।/এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ