আন্তর্জাতিক

ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা কমছে, ২৪ ঘণ্টায় ৭৩ জনের মৃত্যু

ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা কমছে, ২৪ ঘণ্টায় ৭৩ জনের মৃত্যু
ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা কমছে, ২৪ ঘণ্টায় ৭৩ জনের মৃত্যু

মধ্যপ্রাচ্যর দেশ ইরানে কমে এসেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একইসাথে কমে আসছে প্রতিদিন মৃতের সংখ্যাও। শুধু তাই নয়, প্রাণঘাতি এ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে।

শনিবার ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ কথা জানান।

কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৩ জন। একদিন আগে এ সংখ্যা ছিল ৮৯। বৃহস্পতিবার প্রাণঘাতী এ রোগে মারা যান ৯২ জন।

পরিসংখ্যান বলছে, ইরানে গত এক সপ্তাহের প্রতিদিনই মৃত্যুর সংখ্যা কমছে। এক সপ্তাহ আগে অর্থাৎ গত ১১ এপ্রিল মারা যান ১২৫ জন। আর দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৪ এপ্রিল। ওইদিন দুঃখজনকভাবে ১৫৮ জন মারা যান। এরপর থেকে প্রায় নিয়মিতই মৃত্যুর হার কমছে।

কিয়ানুশ জাহানপুর জানান, ইরানে এ পর্যন্ত ৫৫ হাজার ৯৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থ হওয়ার হার শতকরা ৯২ জন বলে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বিশ্লেষণে বলা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ৩৭৪ জন। একদিন আগে শনাক্তের সংখ্যা ছিল এক হাজার ৪৯৯ জন। আর ১৬ এপ্রিল আক্রান্ত হন এক হাজার ৬০৬ জন। অর্থাৎ প্রতিদিনই কমছে আক্রান্তের সংখ্যা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ