আন্তর্জাতিক

করোনা রোগীর সেবায় প্রাসাদ ছেড়ে হাসপাতালে রাজকুমারী

করোনা রোগীর সেবায় প্রাসাদ ছেড়ে হাসপাতালে রাজকুমারী
করোনা রোগীর সেবায় প্রাসাদ ছেড়ে হাসপাতালে রাজকুমারী

গোটা বিশ্বের সঙ্গে ইউরোপের দেশ সুইডেনও লড়ছে করোনার বিরুদ্ধে। সেই লড়াইয়ে অংশ নিতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে হাসপাতালে হাজির হয়েছেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে করছেন মানুষের সেবা। রাজধানী স্টকহোমের এক হাসপাতালে অন্যদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করা এই নারী হলেন সুইডেনের রাজকুমারী সোফিয়া। করোনা ভাইরাসের এই সংকটকালে অনলাইনে একটি কোর্স করার পর স্টকহোমের সোফিয়াহেমেট হাসপাতালে কাজে যোগ দিয়েছেন পঁয়ত্রিশ বছর বয়সী রাজকুমারী সোফিয়া।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতেই এমন পদক্ষেপ বলে জানান তিনি। তবে রাজকুমারী সোফিয়া সরাসরি ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় অংশ নেবেন না। বরং হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সহযোগী হিসেবে নানান কাজ করবেন। এছাড়া তিনি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার কাজ, যন্ত্রপাতি পরিষ্কার, রান্নাঘরে সহযোগিতার মতো কাজ করবেন।

যাদের চিকিৎসাসেবা দেয়ার কোনো পূর্বঅভিজ্ঞতা নেই অথচ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান এমন ৮০ জনকে হাসপাতালটি প্রতি সপ্তাহে অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে। চাইলে সবাই সেই প্রশিক্ষণ নিতে পারেন। তেমনই প্রশিক্ষণ নিয়েছেন সোফিয়া। দেশটির হাসপাতালগুলো চাইছে আরো বেশি করে মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসুক। কারণ করোনার প্রকোপ শুরু হতেই হাসপাতালগুলোতে চাপ বেড়েই চলেছে। ফলে যারা সরাসরি চিকিৎসার কাজে যুক্ত তাদের অন্য কাজগুলোর চাপ কমাতেই এমন উদ্যোগ।

রাজপ্রাসাদ ছেড়ে সোফিয়ার এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। তার প্রথম দিনের কাজের কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা হয়। প্রসঙ্গত, সোফিয়া হচ্ছেন সে দেশের চল্লিশ বছর বয়সী যুবরাজ কার্ল ফিলিপের স্ত্রী। কার্ল ফিলিপ সুইডেনের রাজসিংহাসনের চতুর্থ উত্তরাধিকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ