আন্তর্জাতিক

নাইজেরিয়ায় করোনার ত্রাণ ছিনতাইকারীদের হামলায় নিহত ৪৭

নাইজেরিয়ায় হামলায় নিহত ৪৭
নাইজেরিয়ায় হামলায় নিহত ৪৭

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের দেয়ার জন্য ত্রাণ লুট করতে আসা দস্যুদের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে ত্রাণ ছিনতাইয়ের সময় দস্যুদল ওই বর্বরোচিত হামলা চালায় বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আলজাজিরা ও জেরুজালেম পোস্টের।

কাতসিনা রাজ্য পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ধরে একাধিক গ্রামে তাণ্ডব চালায় তিন শতাধিক সশস্ত্র দস্যু।

ঘটনার পর ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দস্যুদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।

কাতসিনার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দস্যুরা গ্রামবাসীর কাছে খাবার ও অন্য ত্রাণসামগ্রী দাবি করেছিল। পরে গ্রামবাসী খাবার দিতে অস্বীকৃতি জানালে তারা এ হামলা চালায়।

নাইজেরিয়ার এ অঞ্চলটিতে গত এক বছরে সন্ত্রাসী দলগুলোর হামলা, ডাকাতি, অপহরণের সময় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলা ঠেকাতেই হিমশিম খাচ্ছে। তার ওপর মহামারী ও ডাকাতদের তাণ্ডব সেখানে নতুন সংকট তৈরি করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ