আন্তর্জাতিক

কানাডায় 'পুলিশ সেজে' বন্দুকধারীর হামলা, নিহত ১৭

কানাডায় 'পুলিশ সেজে' বন্দুকধারীর হামলা, নিহত ১৭
কানাডায় 'পুলিশ সেজে' বন্দুকধারীর হামলা, নিহত ১৭

কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে পুলিশের পোশাক পরে অতর্কিতে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির এক নারী পুলিশ কর্মকর্তাও আছেন। কানাডিয়ান পুলিশ রবিবার এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ওই বন্দুকধারী। দেশটির পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা ওই হামলাকারী নোভা স্কোশিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালায়। ইতিমধ্যে ওই হামলাকারীও নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে।

নোভা স্কোশিয়ার পুলিশ এক টুইট বার্তায় জানায়, ৫১ বছর বয়সী ওই হামলাকারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। তবে ওই হামলাকারী কিভাবে নিহত হয়েছে তার বিস্তারিত কিছু বলা হয়নি।

দেশটির পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পুলিশের পোশাক পরে এবং সম্ভবত 'পুলিশের গাড়ি' ব্যবহার করে শনিবার রাতে নোভা স্কোশিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর হলিফেক্স থেকে ১৩০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর পোর্টাপিকেতে ওই হামলাকারী হামলা শুরু করে।

এরপর ওই এলাকার বাসিন্দারা পুলিশকে ফোন করে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে হামলাকারী পালিয়ে যায় এবং আরো কয়েক জায়গায় হামলা চালায়। এভাবে ১২ ঘণ্টা ধরে চলে হামলা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনাকে 'ভয়াবহ পরিস্থিতি' বলে উল্লেখ করেছেন। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটি রক্তক্ষয়ী হামলা। বিবিসি, ওয়াশিংটন পোস্ট, ইন্ডিপেনডেন্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ