আন্তর্জাতিক

দু’টি কৌশলগত দূরপাল্লার রাডার উন্মোচন করল ইরানি সেনাবাহিনী

দু’টি কৌশলগত দূরপাল্লার রাডার উন্মোচন করল ইরানি সেনাবাহিনী
দু’টি কৌশলগত দূরপাল্লার রাডার উন্মোচন করল ইরানি সেনাবাহিনী

ইরানের সেনাবাহিনী কৌশলগত দূরপাল্লার দু’টি রাডার উন্মোচন করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ দুই রাডার উন্মোচনের মধ্য দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ল।

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আবদুলরহিম মুসাভির উপস্থিতিতে খালিজে ফার্স (পারস্য উপসাগর) এবং মুরাকিব (অতন্দ্র) নামের এ দুই রাডার উন্মোচন করা হয়।

দীর্ঘপাল্লার রাডার খালিজে ফার্সের তৎপরতা পরিসীমা ৮০০ কিলোমিটারেরও বেশি। অত্যাধুনিক প্রযুক্তির ত্রিমাত্রিক ফেজড-অ্যারে এ রাডারে প্রচলিত সব লক্ষ্যবস্তুই ধরা পড়বে। এছাড়া, রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে এমন লক্ষ্যবস্তুসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও এতে ধরা পড়বে।

মুরাকিব (অতন্দ্র)ও ত্রিমাত্রিক অত্যাধুনিক ফেজড-অ্যারে রাডার এবং এর পাল্লা ৪০০ কিলোমিটার। নিচু এবং মধ্যাকাশ দিয়ে উড়ে আসা নানা ধরণের ক্ষুদ্র লক্ষ্যবস্তু এতে ধরা পড়বে। এছাড়া, রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে এমন লক্ষ্যবস্তুসহ চালকহীন বিমানকেও ধরতে পারবে এ রাডার।

ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দেশটির জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় এই দুই রাডার ব্যবস্থার নকশা প্রণয়ন এবং তৈরি করেছেন ।

এছাড়া, ইরান অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। এ ব্যবস্থারও নকশা প্রণয়ন এবং নির্মাণ করেছেন ইরানি বিশেষজ্ঞরা। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ