আন্তর্জাতিক

ব্রিটেনে আজও ৪৪৯ জনের প্রাণ কাড়লো করোনা

ব্রিটেনে আজও ৪৪৯ জনের প্রাণ কাড়লো করোনা
ব্রিটেনে আজও ৪৪৯ জনের প্রাণ কাড়লো করোনা

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৪৯ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্রিটেনে আরও ৪৪৯ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৯ জনে। এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন; মোট আক্রান্ত এক লাখ ২৪ হাজার ৭৪৩ জনে পৌঁছেছে।

এদিকে, গত কয়েকদিন ধরে ব্রিটেনে করোনায় প্রাণহানি কমে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ১ হাজার ৩৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হওয়ার পর আইসিইউ থেকে ফিরলেও এখনও কাজে যোগ দেননি। তবে ব্রিটিশ এই প্রধানমন্ত্রী দেশটিতে লকডাউন শিথিল করা হলে দ্বিতীয় ধাপের সংক্রমণের ঢেউ শুরু হতে পারে বলে সহকর্মীদের সতর্ক করে দিয়েছেন।

ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীরা দেশটিতে করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

করোনায় আক্রান্ত রোগী শনাক্ত ও তাদের চিকিৎসাসেবা দিতে গিয়ে যুক্তরাজ্যে চিকিৎসক ও নার্সসহ অন্তত ৭০ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। ব্রিটেনের এনএইচএসে চিকিৎসক ও নার্সসহ ১২ লাখের বেশি স্বাস্থ্যকর্মী কৃষ্ণাঙ্গ, এশিয়ান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ