আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২১ বছরে সর্বনিম্ন তেলের দর

  • যুক্তরাষ্ট্রে ২১ বছরে সর্বনিম্ন তেলের দর
    যুক্তরাষ্ট্রে ২১ বছরে সর্বনিম্ন তেলের দর
  • যুক্তরাষ্ট্রে ২১ বছরে সর্বনিম্ন তেলের দর
    যুক্তরাষ্ট্রে ২১ বছরে সর্বনিম্ন তেলের দর

মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের বাজারে ধস নেমেছে। গত ২১ বছরের মধ্যে এতটা পতন আর দেখা যায়নি। গতকাল মঙ্গলবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৯ দশমিক ৩ শতাংশ কমে গেছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দর ১৪ দশমিক ৭৪ ডলারে নেমেছে।

বিবিসির সংবাদ অনুযায়ী, ১৯৯৯ সালের পর এত নিচে কখনো নামেনি যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দর। চাহিদা কমার পাশাপাশি সংরক্ষণ সক্ষমতা আর না থাকায় যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি তেলের দামে এতটা ধস নেমেছে।

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে জ্বালানি তেলের চাহিদা কমে গেছে ব্যাপক হারে। তেল মজুতকেন্দ্রগুলোও পরিপূর্ণ হয়ে আছে। ফলে বিশ্ববাজারে কমছে দাম। সারা বিশ্বে লকডাউনের ফলে চাহিদা কমে আসায় গত এক মাস ধরে তেল উত্তোলন কমানো নিয়ে বিতর্ক চলছে। মার্চের শেষে ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে অপরিশোধিত তেলের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা শুরু হয় তেল উত্তোলনকারী দেশগুলোর মধ্যে। গত ১৩ এপ্রিল নানা আলোচনার পর ওপেক প্লাস ও তেল উত্পাদক মিত্রদেশগুলো উত্পাদন কমানোর সমঝোতায় পৌঁছায়। দৈনিক প্রায় ১ কোটি ব্যারেল তেল উত্তোলন কমানোর ব্যাপারে একমত হয়েছে শীর্ষ তেল উত্তোলনকারী দেশগুলো। এর পরে বাজারে তেলের দাম কিছুটা স্থিতিশীল হতে দেখা যায়। তবে বিশ্লেষকরা মনে করছেন বর্তমানে পরিস্থিতিতে ১০ শতাংশ তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো, এটি যথেষ্ট নয়।

কোভিড-১৯ পরিস্থিতি আরো ভয়াবহ হলে তেলের চাহিদা আরো কমে যাবে। যুক্তরাষ্ট্রের বাজারের বাইরে গতকাল ২ দশমিক ৬ শতাংশ কমে ব্রান্ড ক্রুড অয়েল বিক্রি হয়েছে ২৭ দশমিক ৩৫ ডলারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ