আন্তর্জাতিক

বৃহস্পতিবার মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনার ভ্যাকসিন

বৃহস্পতিবার মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনার ভ্যাকসিন
বৃহস্পতিবার মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনার ভ্যাকসিন

বৃহস্পতিবার মানবদেহে পরীক্ষামূলক করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করবে যুক্তরাজ্য। ভ্যাকসিনটির নাম - সিএইচএডিওএক্স১ এনকোভ-১৯।

করোনাভাইরাস মুক্তকরণে ব্রিটিশ বিজ্ঞানীদের তৈরি এটিই প্রথম ভ্যাকসিন যা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম মিরর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ঘোষণা দেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইমপেরিয়াল কলেজ লন্ডনের যৌথপ্রচেষ্টায় তৈরি সিএইচএডিওএক্স১ এনকোভ-১৯ ভ্যাকসিন বৃহস্পতিবার মানবদেহে প্রয়োগ করা হবে।

তিনি জানান, এতে সুফল আসলে ভ্যাকসিন তৈরির প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য ব্রিটিশ সরকার বিজ্ঞানীদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের ২০ মিলিয়ন পাউন্ড এবং ইমপেরিয়াল কলেজকে ২২.৫ মিলিয়ন পাউন্ড দেবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এই ভ্যাকসিন চূড়ান্তভাবে মানবদেহে প্রয়োগে আমরা আশাবাদী। ভ্যাকসিনটির কয়েক লাখ ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর আগে আগামী সেপ্টেম্বরে করোনাভাইরাসের ১০ লাখ ভ্যাকসিন বাজারে ছাড়া হবে বলে জানিয়েছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

চলতি সপ্তাহেই এই ভ্যাকসিন যুক্তরাজ্যে মানবদেহে প্রয়োগ করা হবে এবং পরীক্ষামূলকভাবে যাদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে তারাও প্রস্তুত আছেন বলে জানান বিজ্ঞানীরা।

এ বিষয়ে গত ১৯ এপ্রিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আদ্রিয়ান হিল বলেছিলেন, মানবদেহে করোনার ভ্যাকসিন প্রয়োগের আগেই আমরা উৎপাদন শুরু করেছি। প্রথমে আমরা ৩ লিটারের ডোজ প্রস্তুত রাখছি। এরপর ৫০ লিটার, ১০০ লিটার, ২০০ লিটার এমনকি ২০০০ লিটার উৎপাদন করা হবে। যদি ফল ভালো আসে তাহলে প্রাথমিকভাবে সেগুলো বাজারে ছাড়া হবে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সারা বিশ্বের ভাইরাস নিয়ে কাজ করা বিজ্ঞানীরা। এই মুহূর্তে বিশ্বের ৮০টিরও বেশি গবেষক দল কাজ করছেন।

মানবদেহে প্রথমবারের মতো করোনার ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করেন যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিজ্ঞানীরা।

ওই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলমান রয়েছে।

প্রসঙ্গত, উৎপত্তির পর থেকে গোটা বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে মহামারী করোনাভাইরাস। কিছুতেই লাগাম টেনে ধরা যাচ্ছে না এর সংক্রমণে। চীনের উহান শহর থেকে এই ভাইরাস আড়াই মাসেই বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, এ ভাইরাসে এখন পর্যন্ত ২৫ লাখ ৩৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ১৭ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ