আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন দুই মাসের জন্য বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন দুই মাসের জন্য বন্ধ করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন দুই মাসের জন্য বন্ধ করলেন ট্রাম্প

মহামারি করোনাভাইরাসের মধ্যে অভিবাসনের ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মাস নতুন করে কোনো ব্যক্তিকে অভিবাসন দেবে না যুক্তরাষ্ট্র। মূলত যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়ে বলেছেন, করোনাভাইরাসের কারণে যেসব মার্কিনি চাকরি হারিয়েছেন তাদের চাকরি পেতে এই পদক্ষেপ বেশ সাহায্য করবে। হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, বুধবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।

এর আগে সোমবার রাতে ট্রাম্প টুইট বার্তায় ঘোষণা দেন, আমেরিকার নাগরিকদের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‌‘অদৃশ্য শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্কৃতি রক্ষার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেই আমি যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অভিবাসন স্থগিত করার জন্য একটি আদেশে স্বাক্ষর করব।’

মঙ্গলবার করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘করোনাভাইরাসের কারণে যেসব আমিরকান চাকরি খুঁইয়েছেন দেশ পুনরায় চালু হওয়ার পর মার্কিন নাগরিকদের সবার আগে চাকরির নিশ্চয়তা দেবে। এই নিষেধাজ্ঞা আগামী ৬০ দিনের জন্য কার্যকর হবে। তবে পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো কিংবা কমানো হতে পারে।’

রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট বলেন, ‘এই নিষেধাজ্ঞার আওতায় তারাই থাকবেন যারা যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করবেন। অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদন করেন। তবে যারা স্বল্পমেয়াদের জন্য আবেদন করেন তাদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।’

২০১৯ সালে মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) বৈধভাবে প্রায় ৫ লাখ ৭৭ হাজার জনকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি (গ্রিন কার্ড) প্রদান করে। ২০১৯ অর্থবছরে মার্কিন সরকার ৪ লাখ ৬২ হাজার জনকে ভিসা প্রদান করে; যা ২০১৬ সালে বারাক ওবামা প্রশাসনের ৬ লাখ ১৭ হাজারের তুলনায় কম।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবারের টুইটে ট্রাম্প অভিবাসন বন্ধের কথা বললেও দেশটির ব্যবসায়ী নেতাদের কয়েকজনের সমালোচনার পর তিনি খামার শ্রমিক এবং প্রযুক্তি কর্মীদের মত বিশেষ খাতের অভিবাসী কর্মীদের নিষেধাজ্ঞার বাইরে রাখেন।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ প্রায় সোয়া ৮ লাখ রোগী শনাক্ত করা হয়েছে; মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ