আন্তর্জাতিক

প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করল ইরান

প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করল ইরান
প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করল ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সাফল্যের সাথে দেশের প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে।

বুধবার নুর (আলো)-১ নামের সামরিক কৃত্রিম উপগ্রহটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে।

ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশত-ই কাভির থেকে ‘নুর’কে নিক্ষেপ করা হয়। কৃত্রিম উপগ্রহ কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেট কাসেদ (বাহক)। আইআরজিসি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক উপগ্রহটি উৎক্ষেপণ করা হলো।

ইরানের প্রতিষ্ঠাতা হযরত আয়াতুল্লাহ খোমেনী'র (রহ.) নির্দেশে ১৯৭৯ সালে এ বাহিনী প্রতিষ্ঠা করা হয়। ৪২৫ কিলোমিটার ঊর্ধ্বাকাশের কক্ষপথে 'নুর'কে স্থাপন করা হয়।

এই সামরিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ অভিযানের জগতে ইরানের একটি দুর্দান্ত অর্জন ঘটল। আর এতে দেশটির মহাকাশ উন্নয়নের নতুন বীরত্বগাঁথা রচিত হলো।

ইরান ২০০৯ সালে প্রথম উমিদ বা আশা নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। ইরানি বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করেন। এরপর ২০১০ সালে ইরান মানুষ বহনোপযোগী মহাকাশযানও পাঠায়। কাভেশগার বা অভিযাত্রী-৩ নামের রকেট এ মহাকাশযানকে বহন করেছিল। এ ছাড়া ২০১৫ সালে ফজর বা উষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইরান। এটি উঁচুমানের ছবি তুলে তা পৃথিবীতে পাঠাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ