আন্তর্জাতিক

করোনার প্রকোপ, ব্রাজিলে চলছে গণকবর খননের কাজ

করোনার প্রকোপ, ব্রাজিলে চলছে গণকবর খননের কাজ
করোনার প্রকোপ, ব্রাজিলে চলছে গণকবর খননের কাজ

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে। ফলে ওই শহরে গণকবর খননের কাজ করে যাচ্ছেন খননকারীরা। পরবর্তীতে সেখানেই কফিনে রাখা লাশ মাটি চাপা দেবেন কবরস্থানের কর্মীরা।

প্রতিদিন ওই শহরে করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে জানিয়ে মেনাউসের মেয়র আর্থার নেটো বলেন, স্থানীয় প্রশাসনকে প্রতিদিন একশোর বেশি মানুষের লাশ সমাধিস্থ করতে হচ্ছে। এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে। কিছুদিন আগেও সেখানে প্রতিদিন গড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এখন সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছেই। ফলে সেখানে মরদেহ সমাধির দায়িত্বে থাকা দফতর গণকবর খোড়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওই গণকবরেই কোভিড-১৯ য়ে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনকে কবর দেওয়া হবে। ইতোমধ্যেই অনেক দেশেই এভাবেই করোনায় আক্রান্ত রোগীদের কবর দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে লাশগুলোর পরিচয় সংরক্ষণ করা হচ্ছে।

এছাড়া লাশের কফিনগুলোও নির্দিষ্ট দূরত্বে মাটি চাপা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শহরজুড়ে যেভাবে মরদেহের সংখ্যা বাড়ছে সে বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ