আন্তর্জাতিক

তৃতীয়বারের মতো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করল স্পেন

তৃতীয়বারের মতো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করল স্পেন
তৃতীয়বারের মতো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করল স্পেন

জরুরি অবস্থার সময় বাড়িয়েছে স্পেন। দেশটির পার্লামেন্টে জরুরি অবস্থার সময় বাড়ানোর পক্ষে ভোট দেওয়া হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করল স্পেন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হলো।

আগামী ৯ মে পর্যন্ত দেশটিতে জরুরি অবস্থা জারি থাকবে। দেশটিতে লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আট সপ্তাহ ধরে লোকজনকে বাড়িতেই অবস্থান করতে হচ্ছে।

গত ১৪ মার্চ প্রথম জরুরি অবস্থা জারি করা হয়। সে সময় চলাফেরা ও ব্যবসা-বাণিজ্যে কড়াকড়ি আরোপ করা হয়। স্থানীয় সময় বুধবার সকালে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পক্ষে বক্তব্য দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ।

তিনি সতর্ক করে বলেন, জীবন-যাপন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া কিছুটা ধীর গতিতে করতে হবে। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে।

বহিরাগতদের মাধ্যমে যেন করোনাভাইরাসের প্রকোপ বাড়তে না পারে সেজন্য স্পেনের ভেতরে ও বাইরে লোকজনের চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে স্পেন।

তিনি বলেন, আমরা যদি এখন কোনো ভুল করি, কোন চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হই তবে তার জন্য আমাদের সামনের সময় গুলো বা সামনের বছরগুলোতে কড়া মাশুল দিতে হবে।

এখন পর্যন্ত বিশ্বে ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সব দেশের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরে স্পেনের অবস্থান।

দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৩৮৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় প্রাণ হারিয়েছে ২১ হাজার ৭১৭ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৮৫ হাজার ৯১৫ জন। তবে ৭ হাজার ৭০৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ