আন্তর্জাতিক

গ্রিনকার্ড স্থগিতের নির্দেশে সই করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

গ্রিনকার্ড স্থগিতের নির্দেশে সই করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
গ্রিনকার্ড স্থগিতের নির্দেশে সই করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ‘গ্রিনকার্ড’ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া স্থগিত করার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ওই নির্দেশে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। নির্দেশটি দুই মাসের জন্য কার্যকর। তবে প্রয়োজনে পরবর্তীকালে সেটির মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিতে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সমালোচকরা বলছেন, মহামারির অজুহাতে নবেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প নিজের দীর্ঘকাল পরিকল্পিত অভিবাসন নীতিগুলো প্রয়োগ করতে চাইছেন।

বুধবার ট্রাম্প বলেন, ‘অভিবাসন স্থগিত থাকলে দেশ সচল হওয়ার পর বেকার মার্কিন নাগরিকরা কর্মসংস্থানে অগ্রাধিকার পাবেন।’

তবে যুক্তরাষ্ট্র প্রতি বছর অস্থায়ীভাবে কাজের জন্য অভিবাসীদের যে ভিসা দেয়, তাতে এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না। এছাড়া, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা মার্কিন নাগরিকদের স্ত্রী বা স্বামী ও সন্তান এবং চিকিৎসক, নার্স বা অন্য স্বাস্থ্যকর্মী যারা দেশটিতে প্রবেশের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হবে না।

এ নির্দেশের ফলে স্বামী-স্ত্রী ও সন্তান ছাড়া, পরিবারের অন্য সদস্যদের জন্য গ্রিনকার্ড স্পন্সর করার যে চর্চা রয়েছে, যাকে প্রেসিডেন্ট ‘চেইন মাইগ্রেশন’ আখ্যা দিয়েছে, তা বাধাগ্রস্ত হবে।

প্রেসিডেন্টের এ নির্দেশটি আইনী বাধার সম্মুখীন হতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ