আন্তর্জাতিক

করোনায় ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনায় ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
করোনায় ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০৭ জন মারা গেছেন। বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৩১৩ জন। আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪৯২ জন। এমন পরিস্থিতির মধ্যেও ব্রাজিলে বিভিন্ন রাজ্যে লকডাউন তুলে নেয়ার পক্ষে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

সদ্য নিযুক্ত ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী ডা. নেলসন টেইক বলেন, দেশজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় বলা যাবে না যে করোনার বিস্ফোরণ ঘটেছে। ব্রাজিলে করোনার পরীক্ষা বাড়ানোর কারণে এমন ফলাফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে প্রেসিডেন্টের মতো দেশটির স্বাস্থ্য মন্ত্রীও চাচ্ছেন করোনা আতঙ্ক কাটিয়ে আবার চালু হোক ব্রাজিলের অর্থনীতির চাকা। এ নিয়ে বুধবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী ডা. নেলসন টেইক জানায়, ব্রাজিলের অর্থনীতি পুনরায় চালু করার জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে সাও পাউলো রাজ্যে। রাজ্যটিতে আগামী ১১ মে থেকে পর্যায়ক্রমে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করেছে ব্রাজিল সরকার। এছাড়া ব্রাজিলের রিও ডে জেনিরো, ব্রাসিলিয়াসহ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে লকডাউন শিথিল করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ