আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আরও ৭৫১ জনের মৃত্যু

যুক্তরাজ্যে আরও ৭৫১ জনের মৃত্যু
যুক্তরাজ্যে আরও ৭৫১ জনের মৃত্যু

ব্রিটেনে মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৭৫১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন ১৯ হাজার ৪৯৯। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার বিবৃতি দিয়ে দেশজুড়ে করোনায় মৃতের এই সংখ্যা জানায়।

বিবিসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, নতুন যারা মারা গেছে তাদের বয়স ৪০ থেকে ১০২ বছরের মধ্যে। তবে মৃতদের মধ্যে ৩৪ জনের শারীরিক অবস্থা খারাপ ছিল না। প্রসঙ্গত, দেশটিতে করোনায় মৃতদের মধ্যে অর্ধেকের বেশি মারা গেছে কেয়ার হোমে।

যুক্তরাজ্যের ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার পৃথকভাবে হালনাগাদ তথ্য দিয়ে এই খবর জাননোর পরপরই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মিলিতভাবে নতুন করে মৃত ও আক্রান্তের হিসাব প্রকাশ করে। তবে গতকালের ৬১৬ এর তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে ২৪ শতাংশ।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে মহামারি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ লাখ ৪০ হাজারের বেশি। আক্রান্ত এসব রোগীর মধ্যে কতজন সুস্থ হয়েছেন এ নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কিছু জাননো হয়নি।

করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র ইউরোপের দেশগুলোতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষ করে ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের অবস্থা শোচনীয়। শঙ্কা করা হচ্ছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ হতে পারে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১০৩ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির হিসাব অনুযায়ী, করোনায় প্রাণ হারানো এসব স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৪৯ জন নারী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ