আন্তর্জাতিক

বেত্রাঘাতে শাস্তি বাতিল করছে সৌদি আরব

বেত্রাঘাতে শাস্তি বাতিল করছে সৌদি আরব
বেত্রাঘাতে শাস্তি বাতিল করছে সৌদি আরব

বেত্রাঘাত করে শাস্তি দেওয়ার পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। একটি আইনি নথির বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি প্রকাশ করেছে বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে বেত্রাঘাতে শাস্তি বন্ধের একটি নির্দেশনা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বেত্রাঘাতের পরিবর্তে জেল বা জরিমানার মাধ্যমে দেওয়া হবে শাস্তি।

রাজা সালামান ও তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নানা সংস্কারমূলক কাজের অংশ হিসেবে বেত্রাঘাত বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভিন্ন তথ্য উপাত্ত বলছে, ভিন্নমত দমনে দেশটি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। রাজপরিবারের সমালোচনা করলেই সৌদিতে নাগরিকদের জোরপূর্বক গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।

২০১৫ সালে ব্লগার রাইফ বাদাউয়িকে জনসম্মুখে বেত্রাঘাতের ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। তার বিরুদ্ধে সাইবার অপরাধ ও ইসলাম অবমাননার অভিযোগ ছিল। তাকে এক হাজার বার বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়। এক পর্যায়ে তিনি মুমূর্ষু হয়ে পড়লে ও বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে পুরো শাস্তি কার্যকর করা থেকে বিরত থাকে সৌদি সরকার।

বেত্রাঘাত বতিলের সিদ্ধান্ত হলেও সৌদির সাধারণ মানুষের অধিকার খুব শিগগির প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করেন বিশ্লেষকরা। গতকাল শুক্রবার দেশটির প্রখ্যাত মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল-হামিদ জেলের মধ্যেই স্ট্রোক করে মারা যান। চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ