আন্তর্জাতিক

করোনার চিকিৎসায় ‘প্লাজমা ট্রায়াল’ শুরু হচ্ছে যুক্তরাজ্যে

করোনার চিকিৎসায় ‘প্লাজমা ট্রায়াল’ শুরু হচ্ছে যুক্তরাজ্যে
করোনার চিকিৎসায় ‘প্লাজমা ট্রায়াল’ শুরু হচ্ছে যুক্তরাজ্যে

করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শরীর থেকে সংগৃহীত প্লাজমা নতুন রোগীদের চিকিৎসায় পরীক্ষামূলক ব্যবহার শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য। শিগগিরই প্রায় পাঁচ হাজার সংকটাপন্ন করোনা রোগীর শরীরে এই প্লাজমা দেয়া হবে।

শনিবার যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভাইরাস আক্রান্ত যেসব রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তাদের করোনামুক্ত হওয়া ব্যক্তিদের শরীর থেকে সংগৃহীত প্লাজমা দেয়া হবে। স্বাস্থ্য পুনরুদ্ধারকারী এ ধরনের প্লাজমা ২০০২-০৪ সালে সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) মহামারির সময় কার্যকরভাবে ব্যবহৃত হয়েছিল।

করোনার চিকিৎসায় প্লাজমার পরীক্ষামূলক ব্যবহার শুরুর পাশাপাশি এটি সংগ্রহের পরিমাণও বাড়াচ্ছে যুক্তরাজ্য সরকার, যেন অচিরেই বিপুল সংখ্যক রোগীদের এই চিকিৎসা দেয়া যায়। এপ্রিল-মে মাসেই প্রতি সপ্তাহে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কাছে ১০ হাজার ইউনিট প্লাজমা সরবরাহ করা হতে পারে, যা থেকে অন্তত সপ্তাহে পাঁচ হাজার রোগীর চিকিৎসা সম্ভব।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এই পদ্ধতি করোনার চিকিৎসায় বড় মাইলফলক হয়ে থাকবে।’

সাধারণত কোনও ব্যক্তির এক হাত থেকে রক্ত নিয়ে সেটি যন্ত্রের মধ্য দিয়ে পরিচালিত করে প্লাজমা আলাদা করা হয়, এরপর ওই রক্ত আবারও দাতার শরীরে প্রবেশ করানো হয়। একেকজনের কাছ থেকে দুই ইউনিট করে প্লাজমা পাওয়া যায় এবং এ প্রক্রিয়ায় সময় লাগে প্রায় ৪৫ মিনিট। এসব প্লাজমা শীতল জায়গায় সংরক্ষণ করে পরেও ব্যবহার করা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ