আন্তর্জাতিক

২০২১ সালের আগে করোনার টিকা সম্ভব না: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

২০২১ সালের আগে করোনার টিকা সম্ভব না: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
২০২১ সালের আগে করোনার টিকা সম্ভব না: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
p>করোনাভাইরাস প্রতিরোধে আগামী বছরের আগে কোনো টিকা উদ্ভাবন সম্ভব হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব।

রোববার তিনি বলেন, চলতি বছরে কোনো টিকা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নেই। যদিও ভবিষ্যতে বৈশ্বিকভাবে কয়েক দফা কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব ঘটলে টিকা আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।- খবর আরব নিউজের

এই বৈশ্বিক মহামারীতে ব্রিটেনে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। কাজেই ২১ এপ্রিল টিকা উদ্ভাবনের দুটি গবেষণা প্রকল্পে চার কোটি ১০ লাখ পাউন্ড খরচের ঘোষণা দেয় দেশটি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট ও লন্ডনের ইমপেরিয়াল কলেজ এই পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের ওপর অন্যান্য রোগে উদ্ভাবিত চিকিৎসা প্রয়োগ করা যায় কিনা; তা যাচাই করে দেখছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস।

‘কলড রিকভারি’ নামের ওই পরীক্ষা-নিরীক্ষায় কোভিড-১৯ রোগের সুনির্দিষ্ট টিকাও অন্তর্ভুক্ত করা হবে, যখন তা উদ্ভাবিত হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত সংক্রামক রোগ ও বৈশ্বিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক পেটার হরবি এই পরীক্ষা-নিরীক্ষার নেতৃত্ব দেবেন।

গত ১৭ এপ্রিল তিনি বলেন, এই পরীক্ষার মধ্য দিয়ে জাদুটোনার মতো সমাধান বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করা উচিত হবে না।

২০১৪ সালে পূর্ব আফ্রিকায় ইবোলা মহামারী প্রতিরোধের লড়াইয়ে কাজ করেছেন পেটার হরবি। ইবোলার টিকা আবিষ্কারে বিজ্ঞানীদের পাঁচ বছর খাটতে হয়েছে।

চলতি মাসের শুরুতে জেনার ইনস্টিটিউটের অধ্যাপক সারাহ গিলবার্ট আশা প্রকাশ করে বলেন, মধ্য মেতে একটি পরীক্ষায় ৫০০ লোককে অন্তর্ভুক্ত করা হবে। যার সফলতার ব্যাপারে অক্সফোর্ড টিম ৮০ ভাগ আত্মবিশ্বাসী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ