আন্তর্জাতিক

কিম ‘জীবিত ও সুস্থ’, দাবি দক্ষিণ কোরিয়ার

 কিম ‘জীবিত ও সুস্থ’, দাবি দক্ষিণ কোরিয়ার
কিম ‘জীবিত ও সুস্থ’, দাবি দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ‘জীবিত ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান উপদেষ্টা মুন চুং-ইন আজ সোমবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

চুংয়ের আরও দাবি, এই মুহূর্তে কিম রয়েছেন উত্তর কোরিয়ার উনসানের একটি রিসর্টে। দেশের পূর্ব প্রান্তের ওই রিসর্টে গত ১৩ এপ্রিল থেকেই নাকি কিম রয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, 'কোনো রকমের সন্দেহজনক বিষয়ও সেখানে নজরে আসেনি।'

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে বিশ্ব জুড়েই শুরু হয়েছে জল্পনা। হংকংয়ের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মারা গেছেন উত্তর কোরিয়ার শাসক কিম। মার্কিন সংবাদমাধ্যম অবশ্য সে দাবি না করলেও জানিয়েছে, মধ্য তিরিশের শাসকের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারের পর তিনি অসুস্থ। সেই সঙ্গে কিম যে উনসানে রিসর্টে রয়েছেন, সে সম্ভাবনার কথাও তুলে ধরেছে একটি মার্কিন ওয়েবসাইট।

উত্তর কোরিয়ায় নজরদারির জন্য তৈরি '৩৮ নর্থ' নামের ওই ওয়েবসাইটের দাবি, গত ২১ এপ্রিল উনসানে একটি বিশেষ ট্রেন পৌঁছায়। ২৩ তারিখ পর্যন্ত তা সেখানে ছিল। মার্কিন উপগ্রহ চিত্রে তা ধরাও পড়েছে, কিম এবং তার পরিবার যে বিশেষ ট্রেনটিতে সফর করেন সেটিই উনসানে গিয়েছে। ফলে উনসানের একটি রিসর্টে কিমের থাকার সম্ভাবনা আরও প্রবল হয়েছে।

গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়।

সূত্র: সিএনএন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ