আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ভিয়েতনামের তৈরি করোনা পরীক্ষার কিট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ভিয়েতনামের তৈরি করোনা পরীক্ষার কিট
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ভিয়েতনামের তৈরি করোনা পরীক্ষার কিট

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকার, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ।

এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এর মৃত্যু হয়েছে ২ লাখ ৭ হাজারেরও বেশি মানুষের।

পর্যাপ্ত কিটের অভাবে প্রয়োজন মাফিক টেস্ট করা সম্ভব হচ্ছে না আক্রান্ত দেশগুলোতে। এরই মধ্যে নতুন টেস্ট কিট নিয়ে এসেছে ভিয়েতনাম। আর কিটটি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার পরীক্ষায় আরটিপিসিআর কিটটি তৈরি করেছে ভিয়েতনামের মিলিটারি মেডিকেল ইউনিভার্সিটি এবং একটি কোম্পানি মিলে যৌথ উদ্যোগে। রবিবার এই কিটটির অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার সংকটজনক পরিস্থিতিতে অন্যান্য সব দেশকে সহায়তা করতে এই কিট তৈরি করা হয়েছে। দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, অন্যান্য টেস্টিং কিট গুলোর তুলনায় অনেক দ্রুত ফলাফল দেয় এই কিট। এরই মধ্যে গেল মাসের শেষে এই কিট ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

একটি কিট দিয়ে ৫০টি টেস্ট করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের মাধ্যমে কিটটি সহজেই অন্যান্য দেশে রফতানি করা যাবে।

রবিবার সকাল পর্যন্ত ভিয়েতনামে ২ লাখ ১২ হাজার ১৪২টি টেস্ট করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২৭০জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সূত্র: ভিয়েতনাম এক্সপ্রেস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ