আন্তর্জাতিক

২ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রাশিয়ার সেনাবাহিনীতে

২ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রাশিয়ার সেনাবাহিনীতে
২ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রাশিয়ার সেনাবাহিনীতে

মহামারি করোনায় নাজেহাল গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাশিয়ায়ও। এ পর্যন্ত দেশটির সেনাবাহিনীতেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০ জন।

সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীতে আক্রান্তদের মধ্যে রয়েছেন সেনা সদস্য, ক্যাডেট এবং সিভিল কর্মকর্তারা।

সশস্ত্র বাহিনীতে গত মার্চ থেকে এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত মোট ৮৭৪ জন সদস্য করোনা পজেটিভ হয়েছে এবং তাদের সবাইকে আইসোলেশনে রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

দেশটির মিলিটারি একাডেমী ও স্কুলে ৯৭১ জন ক্যাডেট এবং ২৪৫ জন সিভিল কর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এসব রোগীদের বেশীরভাগেরই করোনার কোন লক্ষণ ছিলনা।

গত এক সপ্তাহের রাশিয়ার মুক্ত গণমাধ্যম গুলো জানায় যে, মিলিটারি একাডেমি ও সৈন্যদের মধ্যে করোনা মহামারিতে রূপ নিয়েছে। ৯ মে’র বিজয়দিবসের প্যারেডের রিহার্সেলের পরেই এই প্রাদুর্ভাব দেখা দেয় সেখানে।

এদিকে করোনা ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় মস্কোর কিরোভ মিলিটারি একাডেমীর প্রধানকে বরখাস্ত করা হয়েছে।

রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ১৪৭ এবং মৃতের সংখ্যা ৭৯৪।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ