আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন গুদামে আগুন, নিহত ৩৮

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন গুদামে আগুন, নিহত ৩৮
দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন গুদামে আগুন, নিহত ৩৮

দক্ষিণ কোরিয়ার ইনছন শহরে একটি নির্মাণাধীন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ কর্মী ছিলেন। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।

ভবনটির বেজমেন্টে থাকা দাহ্যপদার্থের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইনছন শহরে ওই নির্মাণাধীন গুদামে স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নেভানো সম্ভব হয়।

জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ