আন্তর্জাতিক

ইতালিতে সুস্থ আরো ২৩৪৯ করোনা রোগী

ইতালিতে সুস্থ আরো ২৩৪৯ করোনা রোগী
ইতালিতে সুস্থ আরো ২৩৪৯ করোনা রোগী

ইতালিতে করোনার কালো মেঘে উজ্জ্বল আলোকরেখা। মৃত ও আক্রান্তের সংখ্যা কমে ক্রমশ বাড়ছে সুস্থতার সংখ্যা। প্রতিদিন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন রেকর্ড সংখ্যক করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৩৪৯ জন করোনা রোগী। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৮ হাজার ২৪৯ জন।

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, মহামারি করোনায় গত একদিনে মৃতের সংখ্যা ২৬৯ জন বেড়েছে, যা আগের দিনের চেয়ে কিছুটা কম। এই সময়ে নতুন সংক্রমণের সংখ্যা ১ হাজার ৯৬৫ জন।

গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনার প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ২৮, ২৩৬। আর আক্রান্ত দুই লাখ ৭ হাজার ৪২৮ জন।

এদিকে মহামারি কোভিড-১৯ ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণ না করে লকডাউন শিথিলের ঘোষণা করায় সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে নানা বিতর্ক।

দেশটির বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকান, রেস্টুরেন্ট, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ৪ মে থেকে ইতালিতে শিথিল হতে যাচ্ছে লকডাউন। দেশটির বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ