আন্তর্জাতিক

অবশেষে জনসম্মুখে কিম

অবশেষে জনসম্মুখে কিম
অবশেষে জনসম্মুখে কিম

অবশেষে প্রায় ২০ দিন পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়।

কেসিএনএ'র প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম। ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত কারখানায় লোকেরা 'উল্লাসে ফেটে' পড়েন।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কিমের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তাসহ তার বোন কিম ইয়ো জং।

ওই অনুষ্ঠানে কিমের ফিতা কাটার ছবিও প্রকাশ করেছে কেসিএনএ।

বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম।

সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এনিয়ে কোন মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

শেষমেশ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে এই তথ্য এলো। বিবিসি, আল জাজিরা, ব্লুমবার্গ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ