আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলি রকেট হামলায় নিহত ৩

সিরিয়ায় ইসরাইলি রকেট হামলায় নিহত ৩
সিরিয়ায় ইসরাইলি রকেট হামলায় নিহত ৩

ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি হেলিকপ্টার-গানশিপ থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। এতে ৩ জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শুক্রবার এ খবর দিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ইসরাইলি হেলিকপ্টার-গানশিপ এসব হামলা চালায়।

তবে ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে ইসরাইল অন্তত পাঁচটি রকেট হামলা চালিয়েছে। সিরিয়া এবং ইসরাইল দু'পক্ষের গণমাধ্যমই জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়া সরকারের বিরুদ্ধে উগ্রবাদী যেসব সন্ত্রাসীগোষ্ঠী সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ। ফলে, ইসরাইলের এ হামলাকে সন্ত্রাসীদের বাঁচানোর পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইসরাইলি ওই হামলায় অন্তত ৩ জন বেসামরিক লোক নিহত হওয়ার কথা স্বীকার করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ