আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৪০

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৪০
ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৪০

ভেনেজুয়েলার একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫০ জন। শনিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

আইনপ্রণেতা মারিয়া বিৎরিজ মার্তিনেজ জানিয়েছেন, স্বজনদের কারাগারে খাবার পৌঁছানোর সুযোগ দেওয়ার দাবিতে পর্তুগুয়েজা রাজ্যের লস এলআয়নস কারাগারে বন্দিরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘাত বেধে যায়।

মার্তিনেজ জানান, সংঘর্ষ চলাকালে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়ে ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা আহত হন।

কারাসেবা মন্ত্রী আইরিস ভারেলা দাঙ্গার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বন্দিদের একাংশ কারাগারের বাইরে থাকা কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। এক বন্দির ছুরি হামলায় কারাগারের ওয়ার্ডেন আহত হয়েছেন।

ভেনেজুয়েলায় ৩০টি কয়েদখানা ও ৫০০ জেলখানায় ১ লাখ ১০ হাজার বন্দি রয়েছে। এই কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে এবং এ কারণে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ