আন্তর্জাতিক

প্রথমবারের মত মাইকে আজান

কানাডার ইতিহাসে প্রথমবারের মত আজান দেয়ার অনুমতি

কানাডার ইতিহাসে প্রথমবারের মত আজান দেয়ার অনুমতি
কানাডার ইতিহাসে প্রথমবারের মত আজান দেয়ার অনুমতি

কানাডার ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের মাইক থেকে আজান প্রচার করার অনুমতি পেয়েছেন দেশটির মুসলিমরা। কানাডার কয়েকটি শহরে পবিত্র রমজান মাসের জন্য এই অনুমতি দেয়া হয়েছে।

এখন থেকে দেশটির রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে। এসব অঞ্চলের পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অনুমতি দেয়া হয়েছে।

হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়েদ তরা বলেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক।

তিনি আরও বলেন, আজান আল্লাহর আহবান যিনি মানুষকে ইবাদতের জন্য আমন্ত্রণ জানান। এতে আমাদের প্রত্যেকের সাড়া দেওয়া গুরুত্বপূর্ণ।

ডেইলি সাবাহ'র প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নাগরিকদের অনুরোধের প্রেক্ষিতে রমজান মাস উপলক্ষে এই আজান দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেয়া যাবে না।

তবে সাইয়েদ তরা জানান, রমজানের পরও যেন আজান প্রচার করা যায় ও কানাডার প্রতিটি শহর যাতে এ ধরনের অনুমতি পায় সে চেষ্টা চলছে । / আনাতোলি, ডেইলি সাবাহ, পার্স টুডে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ