আন্তর্জাতিক

চিকিৎসকদের নামে ছেলের নাম রাখলেন বরিস জনসন

চিকিৎসকদের নামে ছেলের নাম রাখলেন বরিস জনসন
চিকিৎসকদের নামে ছেলের নাম রাখলেন বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরপরই তাঁর বাগদত্তা পুত্রসন্তানের জন্ম দেন। সদ্যোজাত সেই পুত্রসন্তানের নাম রাখা হলো দুই চিকিৎ‌সকের নামে। বরিস জনসনের বাগদত্তা ক্যারি সিমন্ডস ইনস্টাগ্রামে নিজের এবং ছেলের ছবি পোস্ট করে এই তথ্য জানান। ক্যারি সিমন্ডস জানান, তার ছেলের নাম উইলফ্রেড লরি নিকোলাস।

সিমন্ডস (৩২) জানান, উইলফ্রেড বরিস জনসনের দাদার নামের একটা অংশ। আর লরি তার (সিমন্ডস) দাদার নামের একটা অংশ। নিকোলাস নামটি এসেছে দুই চিকিৎসকের নাম থেকে।

সম্প্রতি প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের আইসিইউতে চলে গিয়েছিলেন। এরপর তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। দুই চিকিৎসক নিক প্রাইস এবং নিক হার্ট তার চিকিৎসা করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ছেলের নাম নিকোলাস রাখা হয়েছে বলে সিমন্ডস জানান।

সিমন্ডস সন্তান জন্মদানের সময় দায়িত্ব পালন করা চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ