আন্তর্জাতিক

কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ কর্নেল-মেজরসহ নিহত ৫

কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ কর্নেল-মেজরসহ নিহত ৫
কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ কর্নেল-মেজরসহ নিহত ৫

ভারতের জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ সেনাবাহিনীর কর্নেল-মেজরসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবারের এ ঘটনায় দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ গণমাধ্যম জানায়, নিহত সেনাদের মধ্যে একজন কর্নেল ও একজন মেজর রয়েছেন। অন্য তিনজন হলেন- দুই সেনা সদস্য ও একজন পুলিশ কর্মকর্তা।

এছাড়া এনকাউন্টারে দুজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

খবরে বলা হয়, শনিবার থেকেই উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার অন্তর্গত হান্দওয়াড়ার চাঞ্জমুল্লা অঞ্চলে শুরু হয় লড়াই। এদিন জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান শুরু করে।

এদিকে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা বাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে, চাঞ্জমুল্লায় একটি বাড়িতে কয়েকজন সাধারণ নাগরিককে আটক করেছে ‘সন্ত্রাসীরা’। এরপরই জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে সেখানে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা। দলে ছিলেন পাঁচ সেনা সদস্য ও জম্মু-কাশ্মীর পুলিশ সদ্যসরা। ওই নাগরিকদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায় দলটি।

এরপর ওই নাগরিকদের উদ্ধার করতে গিয়ে ‘সন্ত্রাসীদের’ ওপরে গুলি চালাতে থাকে উদ্ধারকারী বাহিনী। শেষ পর্যন্ত সফলভাবে ওই নাগরিকদের উদ্ধার করতে দলটি সফল হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ