যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৫ জন। দেশটিতে এক মাসের মধ্যে ২৪ ঘণ্টার হিসেবে এটি সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ হাজার ৯২০ জন। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮০ হাজার ৩৩২ জন। যা করোনার উৎপত্তিস্থল চীনের চেয়ে প্রায় ১৪ গুণ বেশি। যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীন এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে প্রভাবশালী মিডিয়া নিউ ইয়র্ক টাইমসে জানানো হয়েছে যে আগামী জুন নাগাদ যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হতে পারে। আর দৈনিক করোনায় আক্রান্ত হতে পারে দুই লাখ মানুষ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: