আন্তর্জাতিক

লকডাউন শিথিল করল ইতালি, সুস্থ ৮২ হাজার ৮৭৯

লকডাউন শিথিল করল ইতালি, সুস্থ ৮২ হাজার ৮৭৯
লকডাউন শিথিল করল ইতালি, সুস্থ ৮২ হাজার ৮৭৯

ইউরোপের অন্যতম প্রাকৃতিক সুন্দরের দেশ ইতালি। মহামারি করোনার তাণ্ডবে এখন বিপর্যস্ত দেশটি।

গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ২৯ হাজার। আর আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ১৯৫ জন ও সংক্রমিত হয়েছেন ১ হাজার ২২১ জন।

দেশটিতে গত একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ১২২৫ জন করোনা রোগী। এ নিয়ে সুস্থ ৮২ হাজার ৮৭৯ জন।

এদিকে ইতালিতে করোনায় সংক্রমণের হার কমে সুস্থতা বাড়তে থাকায় সোমবার (৪ মে) থেকে লকডাউন শিথিল করা হয়েছে। দীর্ঘ দুই মাস পর বাইরে যাওয়ার অনুমতি পেল দেশটির ৬ কোটি মানুষ।

লকডাউন শিথিলের প্রথম দিনে কাজে ফিরেছে দেশটির প্রায় ৪০ লাখ মানুষ। খুলেছে অফিস আদালত, উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকানপাট। রেস্টুরেন্ট, স্টেশনারি, বইয়ের দোকান, বাচ্চাদের কাপড়ের দোকান, কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরু করার অনুমতি দেয়া হয়েছে।

তবে আগামী ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা করা হয়েছে। ইতালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে খোলার কথা রয়েছে।

লকডাউন শিথিল করা হলেও করোনা ভাইরাসের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে পাবলিক পরিবহনসহ বাইরে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা।

ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে বলেন, লকডাউন পুরোপুরি তুলে নেয়ার বিষয়টি নির্ভর করবে সংক্রমণের গতিপ্রকৃতির উপর।

বিধি-নিষেধ শিথিল করাকে ‘করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত’ না ভেবে সব নাগরিককে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ