আন্তর্জাতিক

সেনাঘাঁটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

সেনাঘাঁটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
সেনাঘাঁটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

আলেপ্পোর সেনাঘাঁটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরীয় সরকার। উত্তর আলেপ্পো প্রদেশের একটি গবেষণা কেন্দ্র ও সেনাঘাঁটিতে লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। খবর-ইয়েনি শাফাক

সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে এ ধরনের ইসরাইলি দ্বিতীয় হামলা প্রতিহত করেছে সিরিয়া।

এক বিবৃতিতে সিরিয়ার সরকারি বাহিনী জানায়, ইসরাইল পূর্ব আলেপ্পোর আল সাফিরাহ সেনা ব্যারাকে হামলা চালিয়েছিল। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল গবেষণা কেন্দ্র। তবে এ বিষয়ে ইসরাইলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সম্প্রতি কয়েক বছরে ইসরাইল অনেকগুলো হামলা চালিয়েছে। দেশটিতে ইরানের উপস্থিতি কৌশলগত হুমকি মনে করছে ইসরাইল।

এর আগে গত সপ্তাহে ইসরাইলি গণমাধ্যমে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেননেত বলেছিলেন, সিরিয়ায় অবস্থান করা ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ